একই স্কুলে একই পরিবারের ৫ জন চাকরি করছেন!

দিনাজপুর প্রতিনিধিঃ
একই স্কুলে একই পরিবারের ৪ জন চাকরি করছেন!প্রধান শিক্ষকের স্ত্রী, শ্যালিকা, ভাই, ভাতিজা সবাই একই প্রতিষ্ঠানে চাকরি করছেন। তার বাবাও ছিলেন ওই বিদ্যালয়ের সভাপতি। তার বন্ধুও ছিলেন সভাপতি। সেই বন্ধুর স্ত্রী, শ্যালিকা ও ভাগিনাও চাকরি করেন একই প্রতিষ্ঠানে। পুরো বিদ্যালয়টি পরিবারকেন্দ্রীক ও স্বজনপ্রীতি করা হয়েছে। সেই সঙ্গে নিয়োগে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও ঘুষ প্রদানে বাধ্য করাসহ নানান অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হালুয়াঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক (গণিত) আব্দুল মোত্তালেব।

শিরোনাম