একটি গোষ্ঠী একাত্তরকে মুছে ফেলতে চায়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
একটি গোষ্ঠী একাত্তরকে মুছে ফেলতে চায়। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটা গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলবো। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাবার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যত দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি।

শিরোনাম