একদিন এগিয়ে ‘লং মার্চ টু ঢাকা’কর্মসূচি হবে আজ

নিজস্ব প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ‘লং মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনা হয়েছে। আগামী মঙ্গলবার (৬ আগস্ট) পরিবর্তে আজ সোমবার (৫ আগস্ট) এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন গতকাল রবিবার (৪ আগস্ট) বিকেলে এ ঘোষণা আসে।

এর আগে আজ দুপুরে আগামী মঙ্গলবার লং মার্চ কর্মসূচির ঘোষণা দেয়া হলেও তা একদিন এগিয়ে আনা হয়েছে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

শিরোনাম