একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

সংবাদ জমিন রিপোর্টঃ
দেশে ‘একাত্তরকে মুছে ফেলার চেষ্ঠা চলছে’ বলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে জন্মাষ্টমী উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘আজকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের কথা বারবার স্মরণ করতে চাই। এ জন্য চাই যে ১৯৭১ সাল আমাকে একটা স্বাধীন দেশ দিয়েছিল, ভূ-খণ্ড দিয়েছিল, আমাকে একটা স্বাধীন সত্তা দিয়েছিল এবং সেজন্য আজকে আমার অস্তিত্ব আছে, আমি টিকে আছি।’’ তিনি বলেন, ‘‘আমি স্মরণ করতে চাই ’২৪ জুলাই-আগস্টের শহীদদের। কারণ, তারা আমাদের একটা গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছি।”

শিরোনাম