এক গুরুর দুই শিষ্য, দ্বন্দ্বে জড়িয়ে দুজনই খুন

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
এক গুরুর দুই শিষ্য, দ্বন্দ্বে জড়িয়ে দুজনই
খুন। চট্টগ্রামে অপরাধজগতের নিয়ন্ত্রণ নিতেই ঘটছে একের পর হত্যাকাণ্ড। বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসী সাজ্জাদ আলী ও তাঁর অনুসারীদের নাম আসছে এসব হত্যাকাণ্ডে।

সাজ্জাদ আলীর অনুসারী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের হাতে ছিল অপরাধজগতের নিয়ন্ত্রণ। তিনি কারাগারে যাওয়ায় এখন বড় সাজ্জাদের দলের হাল ধরেছেন সন্ত্রাসী রায়হান। এক দশক আগে দল থেকে বেরিয়ে যাওয়া সরওয়ার হোসেন ও আকবর আলী হত্যার ঘটনায় তাঁর সম্পৃক্ততা আছে বলে পুলিশ ও স্বজনেরা দাবি করেছেন।

শিরোনাম