এক রাতের মধ্যে ছবি নামানোর ঘটনা ছিল আমাকে অপসারণের প্রচেষ্টা

স্টাফ রিপোর্টার:
এক রাতের মধ্যে ছবি নামানোর ঘটনা ছিল আমাকে অপসারণের প্রচেষ্টা। বিভিন্ন দেশে বাংলাদেশি হাই কমিশন কার্যালয় থেকে এক রাতের মধ্যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে মূলত তাঁকে অপসারণের ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

একটি দেশে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি দেখে একজন উপদেষ্টার উত্তেজিত হওয়ার প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘ওই রাতেই পৃথিবীর সমস্ত দেশে বাংলাদেশের হাই কমিশন ও কনস্যুলেট থেকে আমার ছবি নামিয়ে ফেলা হয়। ওই ঘটনা ছিল মূলত আমাকে অপসারণের ইঙ্গিত বা প্রথম ধাপ।

শিরোনাম