এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে ৫ শিক্ষার্থী আহত

গাজীপুর প্রতিনিধিঃ
এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে ৫ শিক্ষার্থী আহত। গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে দশম শ্রেণির পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত শিক্ষার্থীরা হলো- উপজেলার কাওরাইদ গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে রিফাত (১৫), শ্রীপুর পৌরসভার কাজীপাড়া এলাকার নয়ন মিয়ার ছেলে নাজিম উদ্দিন (১৫), বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের লিটন মিয়ার ছেলে নিলয় (১৫), নুরুল্লাহর ছেলে মুহীন উদ্দিন (১৫) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রিফাত (১৫)। তারা গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত সিয়াম (১৪) বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের শাহজাহানের ছেলে এবং গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার পর সে পলাতক।

শিরোনাম