এক সপ্তাহের ব্যবধানে খুলনায় দুই পুলিশ সদস্যের লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি:
এক সপ্তাহের ব্যবধানে খুলনায় দুই পুলিশ সদস্যের লাশ উদ্ধার। খুলনার রূপসায় এবার গলায় কাপড় পেঁচানো অবস্থায় পুলিশ কনস্টেবল ফেরদৌস হোসেনের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে শিয়ালী পুলিশ ক্যাম্প থেকে তার মরদেহ উদ্ধার হয়। ফেরদৌস হোসেন যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার পুলিশ সদস্য নম্বর ১১৬৪।
এর আগে গত ২৯ নভেম্বর দুপুর দেড়টার দিকে খালিশপুর মুজগুন্নী হাইওয়ে পুলিশের খুলনা রিজওন নারী ব্যারাক থেকে কনস্টেবল মিমি খাতুনের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মিমি কুষ্টিয়া জেলার মো. নবীন বিশ্বাসের মেয়ে। তার মরদেহ নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে ছিল। তার মৃত্যুর কারণ কেউ জানাতে পারেনি।