এখনও খোঁজ মিলেনি জেল থেকে পালানো জঙ্গিসহ ৭১৬ বন্দী

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
এখনও খোঁজ মিলেনি জেল থেকে পালানো জঙ্গিসহ ৭১৬ বন্দী।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে উত্তাল ছিল ২০২৪ সালের জুলাই-আগস্ট মাস। এ সময় দেশের ১৭টি কারাগারে নজিরবিহীন বন্দিদের বিদ্রোহ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভয়াবহ সেই ঘটনায় দুটি কারাগারের সব বন্দিসহ পাঁচটি কারাগার থেকে ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে যান।

একবছর পেরিয়ে গেলেও এখনও ৭১৬ জন বন্দিকে গ্রেফতার করতে করা যায়নি। তাদের মধ্যে ৯ জন জঙ্গিসহ ৯৯ জন সাজাপ্রাপ্ত আসামি, ৮৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত রয়েছে। সেসময় বিদ্রোহ ঠেকাতে দুটি কারাগারে কারারক্ষীদের গুলিতে মারা যান ১৩ জন বন্দি। আর কারারক্ষীসহ আড়াই শতাধিক মানুষ আহত হন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

শিরোনাম