এখনো নিয়ন্ত্রণে আসেনি মিরপুরের আগুন, এখনও উড়ছে ধোঁয়া

সংবাদ জমিন রিপোর্টঃ
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে থেকে গার্মেন্টস কারখানায় ছড়িয়ে পড়া আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাসায়নিকের গোডাউনে ধোঁয়া উঠতে দেখা গেছে। রয়েছে আগুনের শিখা। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের।

উল্লেখ্য, মঙ্গলবার বেলাসাড়ে ১১টার দিকে ভয়াবহ এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে ১২টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ইউনিট বাড়িয়ে ১২টি ঘটনাস্থলে কাজ শুরু করে।

শিরোনাম