এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধিঃ
এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন বহুতল ভবনের দুই মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে নগরীর বাউন্ডারি রোডে অভিযান চালানো হয়।
অভিযানের সময় গ্রিনল্যান্ড ডেভেলপার ও খন্দকার মাহবুবুর রহমানের মালিকানাধীন বহুতল ভবনের নিচতলায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুই মালিককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেন। তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

শিরোনাম