এনসিপির ২ নেতাকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা

বিশেষ প্রতিনিধি:
এনসিপির ২ নেতাকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাসহ তিন জনকে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে যায়।

আহতরা হলেন, এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সদস্য আব্দুল বারী ও সাংবাদিক সোহানুর রহমান সোহান। সোহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার মিডিয়া সেলের সদস্য। তারা তিন জন একই মোটরসাইকেলে ছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম