স্পোর্টস ডেস্কঃ
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৮ ওভরে ১৪৪/৪ (সোহান ১০*, সাইফ ৬৪*; পারভেজ ১৪, তানজিদ ৩৩, জাকের ১০)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাইফ হাসান
সিরিজসেরা: নাসুম আহমেদ (৫ উইকেট)
আফগানিস্তান ২০ ওভারে ১৪৩/৯ (বশির ২*, মুজিব ২৩*; ইব্রাহিম ৭, গুরবাজ ১২, তারাখিল ১১, অটল ২৮, ওমরজাই ৩,নবী ১, রশিদ ১২,আহমদজাই ০, রাসুলি ৩২)
তিন ম্যাচেই বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের সামনে টিকতে পারেনি আফগানিস্তান। তৃতীয় টি-টোয়েন্টি তো তাদের সামনে ব্যাট-বলে পুরোপুরি অসহায় ছিল আফগান দল। শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছে জাকের আলীর দল। আফগানিস্তানকে দ্বিতীয়বার এই ফরম্যাটে ধবলধোলাই করার কীর্তি দেখালো বাংলাদেশ দল। তবে শারজার মাটিতে টাইগারদের এমন কীর্তি এবারই প্রথম।
বোলারদের ভূমিকায় শুরুতে আফগানদের ১৪৩ রানে আটকে রাখে বাংলাদেশ। জবাবে ২৪ রানে প্রথম উইকেট হারালেও বাংলাদেশের জয়ের মঞ্চ গড়েন সাইফ হাসান ও তানজিদ হাসান। দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন তারা। তানজিদ ৩৩ রানে আউট হলেও প্রান্ত আগলে ঝড়ো ব্যাটিংটা ধরে রাখেন সাইফ। ১৪তম ওভারে মুজিব জোড়া আঘাতে জাকের, শামীমকে ফিরিয়ে ছন্দ পতন ঘটানোর চেষ্টা করলেও লাভ হয়নি। সাইফ ছক্কা বৃষ্টিতে ঝড়ো ফিফটিতে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছেন। ৩৮ বলে ২ চার ও ৭ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে ৯ বলে ১০ রানে অপরাজিত থাকেন সোহান।
আফগানদের হয়ে ২৬ রানে দুটি উইকেটনেন মুজিব উর রহমান। একটি করে নেন আজমতউল্লাহ ওমরজাই ও আব্দুল্লাহ আহমদজাই।