এবার আশ্রয়ণ প্রকল্পের তালাবদ্ধ ঘরে ‘তান্ত্রিক বৈদ্যকে’গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ
এবার আশ্রয়ণ প্রকল্পের তালাবদ্ধ ঘরে ‘তান্ত্রিক বৈদ্যকে’গলা কেটে হত্যা।চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আবুল মনছুর (৪৮) নামে তান্ত্রিক বৈদ্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘরটি তার কন্যার নামে বরাদ্দ করা। নিহত আবুল মনছুর হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খামারি পাড়ার শফি আলমের ছেলে।

এ প্রসঙ্গে ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে গলা কাটা লাশ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম