এবার গ্রামীণ ব্যাংকের আরেক শাখায় আগুন

বিশেষ প্রতিনিধিঃ
এবার গ্রামীণ ব্যাংকের আরেক শাখায় আগুন। কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছেG ঢেলে আগুন দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে আগুনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপক ও পুলিশ।

সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, চৌরঙ্গী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক এলাকায় পুলিশের টহল। ব্যাংক বন্ধ রয়েছে। ব্যাংকের পাকা ভবনের একটি জানালায় পেট্রোল ও আগুনের পোড়া গন্ধ। আতঙ্কিত স্থানীয়রা।ব্যাংকের নৈশ্যপ্রহরী ইসমাইল শেখ বলেন, আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। ফজরের আজান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার শুরু করি। তখন আগুন ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শিরোনাম