এবার চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদকঃ
এবার চট্টগ্রামে বহুতল ভবনে আগুন। চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের দুটি করে মোট চারটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

শিরোনাম