এবার চট্টগ্রামে যমুনা টিভির সাংবাদিককে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে মারপিট পুলিশের

নিজস্ব প্রতিবেদকঃ
এবার চট্টগ্রামে যমুনা টিভির সাংবাদিককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মারপিট পুলিশের। পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রাম নগরীর খুলশী থানা কম্পাউন্ডে যমুনা টিভির রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাতকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম মারধর করেছেন বলে জানা গেছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের খুলশী থানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত শনিবার রাতে নগরের জিইসি কনভেনশন সেন্টারে কনসার্টে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা’ স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। থানায় এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক জোবায়েদ। এ সময় পুলিশ কর্মকর্তার রোষানলে পড়েন তিনি।

শিরোনাম