এবার চালকের হাতে পুলিশ লাঞ্চিত ও মারধরের শিকার

স্টাফ রিপোর্টারঃ
মহাসড়কের মাঝখানে যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী ওঠানোয় চালককে জরিমানা করায় হাইওয়ে পুলিশ সদস্যকে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে বাসচালক, চালকের সহকারী (হেলপার) এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ চালক ও তার সহযোগীকে আটকসহ বাস জব্দ করেছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনাবাজারে এ ঘটনা ঘটে।

হামলায় আহত পুলিশ সদস্য কনস্টেবল আব্দুর রব (৪৫) মাওনা হাইওয়ে থানার রেকার চালক। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলো, ইমাম পরিবহনের চালক জাকির হোসেন সোহেল (৩৫) এবং সহকারী (হেলপার) আরিফ মিয়া (৩২)।

শিরোনাম