এবার ছিনতাইয়ের কবলে পুলিশ কর্মকর্তা,লুট করা হলো পিস্তল

বিশেষ প্রতিনিধি:
এবার ছিনতাইয়ের কবলে পুলিশ কর্মকর্তা,লুট করা হলো পিস্তল। নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন লুৎফর রহমান নামে পুলিশের একজন দায়িত্বরত কর্মকর্তা। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তার সরকারি পিস্তল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

সোমবার (৯ মার্চ) সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি। আক্রান্ত লুৎফর রহমান নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে এএসআই পদে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানায়, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে।

শিরোনাম