এবার ডিবি পুলিশ পরিচয়ে রডভর্তি ট্রাক ডাকাতি

ময়মনসিংহ প্রতিনিধি:
এবার ডিবি পুলিশ পরিচয়ে রডভর্তি ট্রাক ডাকাতি। ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রায় ১৪ টন রড ছিনতাইয়ের অভিযোগ অভিযাগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ভালুকা থানায় ডাকাতির মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালিয়া এলাকায় শুক্রবার রাতে ডাকাত দলের কবলে পড়ে একটি ট্রাক। শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে একটি ট্রাকে ১৪ টন রড নিয়ে ট্রাকমালিক মো. আসাদুজ্জামান তরুন ময়মনসিংহ শহরের আবুল খায়ের ডিপোর দিকে রওনা দেন। মো. আসাদুজ্জামান নগরের গোহাইলকান্দি এলাকার বাসিন্দা। ট্রাক চালাচ্ছিলেন চালক মো. এরশাদুল।

শিরোনাম