সংবাদ জমিন রিপোর্টঃ
এবার থালা, বাটি নিয়ে শিক্ষা ভবনে যাবেন শিক্ষকরা। বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে আজ রবিবার (১৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরে যাবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
শনিবার (১৮ অক্টোবর) রাতে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। দুপুর ১২টার পর থালা-বাটি নিয়ে শিক্ষা ভবনে যাওয়ার কথা জানান তিনি।
দিন অবস্থান কর্মসূচি, অনশন ও কর্মবিরতি পালনের মধ্যেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কালো পতাকা মিছিল শুরু করেন। মিছিলটি দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারা চত্বরে পৌঁছালে শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেন। এতে হাজারের বেশি শিক্ষক–কর্মচারী অংশ নেন।