এবার ধর্ম নিয়ে শিশির মনিরের নামে মামলা, তদন্ত দেয়া হলো ডিবি পুলিশকে

সংবাদ জমিন রিপোর্ট:
এবার ধর্ম নিয়ে শিশির মনিরের নামে মামলা, তদন্ত দেয়া হলো ডিবি পুলিশকে। রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত নেতা, সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ডিএসএন নামক একটি ইউটিউব চ্যানেলকেও এ মামলায় আসামি করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে বিকালে আদালত অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার।

শিরোনাম