এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

সংবাদ জমিন রিপোর্ট:
এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ। রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগসহ হট্টগোলের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে যোগ দিতে দুপুরে সেখানে যান শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তার উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের একাংশের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে একদল শিক্ষার্থী তাকে উদ্দেশ করে স্লোগান দিতে থাকেন এবং একের পর এক ডিম নিক্ষেপ করেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন।

শিরোনাম