এবার পাবনায় বিএনপি অফিসে গুলিবর্ষণ ও ককটেল হামলা

বিশেষ প্রতিনিধিঃ
এবার পাবনায় বিএনপি অফিসে গুলিবর্ষণ ও ককটেল হামলা। পাবনার ফরিদপুর উপজেলায় বিএনপির পার্টি অফিসে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এই হামলার পেছনে আওয়ামী লীগ সমর্থকদের হাত আছে বলে যে দাবি উঠেছে, স্থানীয় বিএনপির একটি বড় অংশ ও এলাকাবাসী তা মানতে নারাজ। তাদের দাবি, এটি দলের অভ্যন্তরীণ গ্রুপিং ও আধিপত্যের লড়াইয়ের ফল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে ৪-৫টি মোটরসাইকেলে ১৫-২০ জন যুবক এসে প্রথমে অফিসের সামনে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। আতঙ্ক ছড়িয়ে দিয়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে চেয়ার-টেবিল, ফ্যান, টিভি ভাঙচুর করে। উল্লেখযোগ্য বিষয় হলো, ভাঙচুরের মধ্যেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছবি একদম অক্ষত অবস্থায় রয়ে গেছে। এটিই এলাকায় সবচেয়ে বড় আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শিরোনাম