এবার পাম্পে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ-৯

কক্সবাজার প্রতিনিধি:
এবার পাম্পে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ-৯। কক্সবাজারে নতুন নির্মিত একটি গ্যাস পাম্পে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। এ ঘটনায় কমপক্ষে ৯ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামে এন আলম নামের সদ্য নির্মিত পাম্পটিতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের আগে কয়েক ঘণ্টা ধরে গ্যাস লিকেজের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত ৯ জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের কক্সবাজার সদর হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শিরোনাম