এবার বগুড়ায় আওয়ামী লীগের ভাঙা জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাঙা জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। তবে কে বা কারা কখন পতাকাটি উত্তোলন করেছে স্থানীয়রা কেউ কিছু বলতে পারেননি। ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রথম বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়টিতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এনসিপি এবং ইনকিলাব মঞ্চ। একই বছরের ৫ আগস্ট কার্যালয়টিতে আগুন দেওয়া হয়।

পরে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে কার্যালয়টির একাংশ আবার গুঁড়িয়ে দেয় এনসিপি এবং ইনকিলাব মঞ্চ। তবে, আওয়ামী লীগ কার্যালয়ের নিচে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কার্যালয়টি অক্ষত রয়েছে। এদিকে সোমবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামে ফেইসবুক প্রোফাইল থেকে এ সংক্রান্ত ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, “বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না।”

শিরোনাম