এবার ভারতে সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য হচ্ছে মেসির

স্পোর্টস ডেস্ক:
এবার ভারতে সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য হচ্ছে মেসির। অনেক দিনের চেষ্টার পর অবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি ভারতে আসতে যাচ্ছেন। তাকে ঘিরে এরই মধ্যে ভারতজুড়ে উন্মাদনা শুরু হয়েছে। বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ কে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। এই ট্যুরে অন্যতম আকর্ষণ মেসির ভাস্কর্য উন্মোচন।

২০১১ সালে সবশেষ মেসি ভারতে এসেছিলেন। এবার ১৪ বছর পর শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ভারতে পা রাখতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এই তারকা। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আগামী ১৩, ১৪ এবং ১৫ ডিসেম্বর তিন দিনে চারটি শহর জুড়ে সফর করবেন। আর ‘এলএম টেনের’ সফল সূচিতে রয়েছে নানান সব আয়োজন।

শিরোনাম