এবার ভৈরবে জিল্লুর রহমানের নামে থাকা কলেজের নাম পরিবর্তন করা হলো

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
এবার ভৈরবে জিল্লুর রহমানের নামে থাকা কলেজের নাম পরিবর্তন করা হলো।ভৈরবে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের নামে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের নাম পরিবর্তন করে ভৈরব সরকারি মহিলা কলেজ নামকরণ করা হয়েছে। এতে নেটিজেনদের মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

এদিকে কলেজের নাম পরিবর্তনে প্রজ্ঞাপনটি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ আবু হানিফা। এ বিষয়ে অধ্যক্ষ আবু হানিফা বলেন, মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবালয়ে সরকারি কলেজ-৪ শাখা এর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নাম পরিবর্তন চিঠিটি হাতে পায়।

শিরোনাম