স্পোর্টস ডেস্ক:
মেসির বাবার স্বাস্থ্য নিয়ে গুজব। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠে দারুণ পারফরম্যান্স দেখালেও মাঠের বাইরে কঠিন এক সময় পার করছেন লিওনেল মেসি। তার বাবা হোর্হে মেসি অসুস্থ হয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে মেসি পরিবার। একই সঙ্গে তার শারীরিক অবস্থার বিভিন্ন গুজব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
হোর্হে মেসির স্বাস্থ্যগত সমস্যা নিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে মেসি পরিবার জানায়, বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। ইএসপিএনকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন, সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন এবং তার বর্তমান অবস্থার মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।’