এবার রংপুরে আ.লীগ নেতার বাড়িতে যুবকদের অনশন

রংপুর প্রতিনিধিঃ
এবার রংপুরে আ.লীগ নেতার বাড়িতে যুবকদের অনশন।চাকরির আশ্বাস দিয়ে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনভর রংপুরের পীরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নুর মোহাম্মদ মন্ডলের বাড়িতে অনশন ও বিক্ষোভ করেছেন শতাধিক যুবক।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার পৌর শহরের ওসমানপুর এলাকায় ওই আওয়ামী লীগ নেতার বাড়িতে এ অনশন পালন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি শফিক আহামেদ।

শিরোনাম