এবার রাজধানীর মোহাম্মদপুরে ছয় তলা ভবনে আগুন

সংবাদ জমিন রিপোর্টঃ
ছয় তলা ভবনে আগুন। রাজধানীর মোহাম্মদপুরে ছয় তলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শিরোনাম