040323-F-4441R-032
An Arkansas Air National Guard C-130 Hercules drops containers of Meals Ready to Eat at the Joint Readiness Training Center, Fort Polk, La., on March 24, 2004. The center provides realistic combat training, supporting light/mechanized forces in a low-intensity to mid-intensity conflict. DoD photo by Senior Airman Jorge A. Rodriguez, U.S. Air Force. (Released)
আন্তর্জাতিক ডেস্কঃ
এবার রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়লো রাশিয়ার ড্রোন। রাশিয়ার ড্রোন রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইউনুত মোসতেয়ানু বলেন, সীমান্তের কাছে ইউক্রেনের একটি অবকাঠামোতে হামলার সময় শনিবার (১৩ সেপ্টেম্বর) রোমানিয়ার আকাশে অনুপ্রবেশ করে একটি রুশ ড্রোন। সঙ্গে সঙ্গে ড্রোনটি প্রতিহত করতে যুদ্ধবিমান পাঠায় রোমানিয়া। এক সপ্তাহের মধ্যে ন্যাটোর দ্বিতীয় দেশ এমন অনুপ্রবেশের খবর দিলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পর্যবেক্ষণ করতে থাকা ফাইটার জেটগুলো ড্রোনটিকে ইউক্রেনের দক্ষিণ সীমান্তের কাছে ট্র্যাক করতে সক্ষম হয়।