এবার শিক্ষার্থীদের সঙ্গে অনশনে জবি ভিসিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা

জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী আবাসনসহ ৩ দাবিতে গণ অনশনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. রেজাউল করিম।

রোববার সন্ধ্যা ৭ টার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে অনশনে বসেন তিনি। সেখানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. তাজামুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন, অধ্যাপক ড. বেলাল হোসেন।

শিরোনাম