এবার সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ দুর্বৃত্তদের
সাভার প্রতিনিধি:
এবার সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ দুর্বৃত্তদের। ঢাকার ধামরাইয়ের পর এবার সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে দ্রুত আশেপাশের লোকজন এসে পানি ও বালু দিয়ে বাসের আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বাসের মালিক আমজাদ হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে বিরুলিয়া বটতলা এলাকায় মীর আক্তার কনস্ট্রাকশনের গেটের কাছে বাসটি পার্কিং করে বাসায় খাবার খেতে যাই। রাত সোয়া ১১টার দিকে বাসটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে আশেপাশের লোকজন পানি, বালু দিয়ে আগুন নেভান। আগুনে পুরো বাসটাই পুড়ে গেছে আমার।