এমবাপ্পের গোলে লা লিগায় রিয়ালের শুভ সূচনা

স্পোর্টস ডেস্কঃ
এমবাপ্পের গোলে লা লিগায় রিয়ালের শুভ সূচনা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদে অভিষেকে আলো ছড়ান কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার তার একমাত্র গোল মাদ্রিদ ক্লাবকে লা লিগায় শুভ সূচনা এনে দিলো। ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল।

গত মৌসুমে রিয়ালের শীর্ষ গোলদাতা ছিলেন এমবাপ্পে। ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ডানদিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করার মুহূর্তে ফাউলের শিকার হন। তারপর ওসাসুনা কিপারকে অন্য দিকে পাঠিয়ে তিনি জাল কাঁপান।

শিরোনাম