এমবাপ্পের জোড়া গোলে জয় পেল রিয়াল

স্পোর্টস ডেস্কঃ
এমবাপ্পের জোড়া গোলে জয় পেল রিয়াল।নিয়মিত মৌসুমের আগেই প্রাক মৌসুমের প্রথম প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তাতে ভালোভাবেই নিজেদের ঝালিয়ে নিয়েছে তারা। অস্ট্রিয়ান ক্লাব ডাব্লিউএসজি তিরোলকে ৪-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস। জোড়া গোল করে প্রস্তুতি সেরেছেন কিলিয়ান এমবাপ্পে।

খেলার দশম মিনিটেই এদের মিলিতাওর হেড থেকে অগ্রগামিতা পায় মাদ্রিদ। তিন মিনিট বাদে ব্যবধান বাড়ান এমবাপ্পে। ৫৯ মিনিটে স্কোর ৩-০ করে ফেলেন তিনি।দাপট দেখাতে থাকায় তার পর কোচ জাবি আলোনসো দলে পরিবর্তন আনেন ৭টি। সেই পরবির্তিত খেলোয়াড়দের মধ্য থেকে ৮২ মিনিটে চতুর্থ গোলটি করেছেন রদ্রিগো। এমবাপ্পের সঙ্গে পাস দেওয়া নেওয়া করে জাল কাঁপান এই ব্রাজিলিয়ান।

শিরোনাম