স্পোর্টস ডেস্কঃ
এমবাপ্পের জোড়া গোলে বিশ্বকাপের টিকিট পেলো ফ্রান্স। বিশ্বকাপ বাছাইয়ে ইউক্রেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করে মূল পর্বের টিকিট কেটেছে ফ্রান্স। জয়ের মূল কারিগর ছিলেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করেছেন তিনি। তাছাড়া লিভারপুল ফরোয়ার্ড হুগো একিতিকে ফ্রান্সের জার্সিতে করেছেন প্রথম গোল।
গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরেই আক্রমণ শাণাতে থাকে স্বাগতিকরা। মাইকেল ওলিস বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স। ৫৫ মিনিটে এমবাপ্পে ঠাণ্ডা মাথায় চিপ করে বল পাঠান মাঝ বরাবর। ডাইভ দিয়ে ভুল দিকে ছুটেছিলেন ইউক্রেন গোলরক্ষক আনাতোলি ত্রুবিন।
এর ঠিক কিছুক্ষণ আগে পেনাল্টির দাবি করেছিল ইউক্রেনও। দায়োত উপামেকানোর চ্যালেঞ্জে পড়ে যান তাদের এক খেলোয়াড়। রেফারি স্লাভকো ভিনচিচ প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও ভিএআরের ডাকে মনিটরে দেখে সিদ্ধান্ত বদলাননি তিনি।