এলপিজি সিলিন্ডার আগের দামেই মিলবে: বাণিজ্যমন্ত্রী

সংবাদ জমিন রিপোর্ট:
দেশের বাজারে এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ১২ কেজি সিলিন্ডারের দাম আগের নির্ধারিত পর্যায়ে ফেরার আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ভোক্তারা যেন সরকার নির্ধারিত দামেই এলপিজি পান, সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। বর্তমানে ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫৬ টাকা। কিন্তু দেশের বিভিন্ন স্থানে এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আমরা চাই বাজারে এই অস্থিতিশীলতা দ্রুত দূর হোক এবং দাম আগের নির্ধারিত পর্যায়ে ফিরে আসুক।”

শিরোনাম