এসিল্যান্ডকে এনসিপি নেতার হুমকি,থানায় জিডি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
এসিল্যান্ডকে এনসিপি নেতার হুমকি,থানায় জিডি।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি দফতরে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠান নিয়ে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) এক এনসিপি নেতা হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম।

জিডিতে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম, সমন্বয়কারী সুমন মৃধা ও জেলার যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদের নামসহ অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে প্রশাসনের অনুমতি ছাড়াই ওই চত্বরে বিকালে জুলাই স্মৃতিচারণা ও শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করেছে উপজেলা এনসিপি।

শিরোনাম