ঐকমত্য কমিশন যে সব প্রস্তাব দিয়েছে, সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবেঃ সালাহ উদ্দিন

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তবর্তী সরকারের কার্যক্রমে হতাশা ব্যক্ত করে বিএনপির সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশন যে সব প্রস্তাব দিয়েছে, সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই হতাশা ব্যক্ত করেন। গুলশানে হোটেল লেকশোরে বিএনপির উদ্যোগে ‘ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ল: ট্রানজিশন টু এ ডেমোক্রেটিক বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনার হয়।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে (সুপারিশে) এসে এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন যে সব প্রস্তাব দিয়েছে, সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনও ঐকমত্য হবে না। এর ভিত্তিতে তারা কী অর্জন করতে চায় আমরা জানি না।’

শিরোনাম