ঐকমত্য কমিশন সরকারকে ‘সংবিধান আদেশ’জারির পরামর্শ দিতে পারে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ঐকমত্য কমিশন সরকারকে ‘সংবিধান আদেশ’জারির পরামর্শ দিতে পারে,জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে ‘সংবিধান আদেশ’ জারির পরামর্শ দিতে পারে ঐকমত্য কমিশন।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের সংবিধান সংশ্লিষ্ট সুপারিশগুলো বাস্তবায়নে ইতোমধ্যে বিশেষজ্ঞদের পক্ষ থেকে একটি সমন্বিত পরামর্শ বা অভিমত পাওয়া গেছে। তাদের সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর কাছেও পাঠানো হয়েছে। বিভিন্নভাবে অনেকে এটা সমর্থন করেছেন, অনেকেই এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন এবং ভিন্ন মত প্রকাশ করেছেন। আশা করি একটা সমাধানে পৌঁছাতে পারবো।

শিরোনাম