ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সেই ৮ প্রবাসীর দাফন সম্পন্ন

বিশেষ প্রতিবেদকঃ
নিহত সেই ৮ প্রবাসীর দাফন সম্পন্ন। ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো আট প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে সাত জন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। আরেকজন রাউজান উপজেলার। রাউজানের বাসিন্দার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয় শনিবার রাতে। বাকি সাত জনের মরদেহ আজ রবিবার (১৯ অক্টোবর) সকালে সন্দ্বীপে পোঁছায়। পরে নিজ নিজ বাড়িতে মরদেহ নিয়ে যান স্বজনরা। আজ দুপুরে জানাজার পর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সন্দ্বীপের সাত প্রবাসীর নামাজে জানাজা সকাল সাড়ে ৯টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে নিহতদের স্বজন ছাড়াও বিপুলসংখ্যক গ্রামবাসী এতে অংশ নেন।

শিরোনাম