ওয়ারড্রবের ভেতর পাওয়া গেল শিশুর মরদেহ, গ্রেফতার- ১

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের ৯ ঘণ্টা পর বাড়ির কেয়ারটেকারের ওয়ারড্রবের ভেতর মিললো সাহাল আহমেদ (৩) নামে এক শিশুর মরদেহ। মঙ্গলবার রাত দেড়টায় পৌর শহরের পঞ্চবটি এলাকায় দ্বীন মোহাম্মদ মিয়ার বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার হাসান মিয়াকে আটক করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকার মৃত এরশাদ আলির ছেলে। নিহত শিশু উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের কাতার প্রবাসী সানাউল্লাহ আহমেদ ও মোমেনা বেগম দম্পতির ছেলে। তারা পৌর শহরের পঞ্চবটি দ্বীন মোহাম্মদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫টায় পৌর শহরের পঞ্চবটি ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় ওই শিশু। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি ও মাইকিং করে। ওই দিন রাত ১১টায় থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন পরিবার। পরে থানা পুলিশ তৎক্ষণাৎ পঞ্চবটি এলাকায় গিয়ে বিষয়টি তদারকি করে রাত দেড়টায় শিশুটির মরদেহ কেয়ারটেকার হাসানের ঘরের ওয়ারড্রব থেকে উদ্ধার করে।

এ ব্যাপারে মামলা হয়েছে।পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।

শিরোনাম