ওসমান হাদিকে দেখতে ঢামেকে গেলেন মির্জা আব্বাস

সংবাদ জমিন রিপোর্ট:
ওসমান হাদিকে দেখতে ঢামেকে গেলেন মির্জা আব্বাস। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গি‌য়ে‌ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে হাদির প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় অস্ত্রধারীরা ওসমান হাদিকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিরোনাম