ওসিকে জামায়াত প্রার্থী,আমি জামায়াত-শিবিরের লোক দেবো

বিশেষ প্রতিনিধি:
ওসিকে জামায়াত প্রার্থী,আমি জামায়াত-শিবিরের লোক দেবো। ‘আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিগগিরই জামায়াত-শিবিরের লোক দেবো। যদি আপনারা মনে করেন গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেবো।’

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সম্প্রতি ব্যাপক হারে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি বৃদ্ধি পাওয়ায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। গত ২০ নভেম্বর বিকালে মীরসরাই থানার ওসি আতিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ কথাগুলো বলেন। তার কথোপকথনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শিরোনাম