ওসির সামনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবদল নেতা বহিষ্কার

নাটোর প্রতিনিধি:
ওসির সামনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবদল নেতা বহিষ্কার। নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনে ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘর্ষে জড়িত থাকা ও নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে আরও তিন যুবদল নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

শুক্রবার রাতে নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি শনিবার সকালে সাংবাদিকদের হাতে আসে। বহিষ্কৃত রাকিবুর রহমান গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শিরোনাম