ককটেল ছুড়ে পালানোর সময় বিস্ফোরণে প্রাণ গেলো ডাকাতের

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
ককটেল ছুড়ে পালানোর সময় বিস্ফোরণে প্রাণ গেলো ডাকাতের। মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতি করতে গিয়ে স্থানীয় লোকজনকে লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যাওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়ে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। এ সময় ডাকাত দলের দুই সদস্যকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। একই সময়ে ডাকাত দলের হামলায় স্থানীয় দুজন আহত হন।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ থেকে দুই ডাকাতকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ডাকাতদের পরিচয় জানা যায়নি। তাদের হামলায় আহতরা হলেন- ভাটি বলাকী গ্রামের ইসহাক ব্যাপারীর ছেলে আলম (৩৭) ও মো. রাসেলের ছেলে সোহাগ (১৬)। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম