কক্সবাজারে চার দিনে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
চার দিনে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৩। মিয়ানমার সীমান্তঘেঁষা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে কক্সবাজারে চার দিনে ১৫ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। পৃথক অভিযানে এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ৩৪ বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। এর আগে সীমান্ত পিলার-৩৬ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শিরোনাম