কক্সবাজারে দুর্ঘটনার কবলে পড়লো ফুটবলার ওজিলের বহরের গাড়ি

কক্সবাজার প্রতিনিধি:
দুর্ঘটনার কবলে পড়লো ফুটবলার ওজিলের বহরের গাড়ি। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিলের ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের ছেলে নেকমোদ্দিন বিলাল এরদোয়ানের বহরের একটি গাড়ি। বহরের একটি গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

শিরোনাম