মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর হদিস মিলছে না। পর্যটননগরী কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে মীরসরাইয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সে উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাস রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বলেন, গত ১ ফেব্রুয়ারি শনিবার রাতে কক্সবাজারে শিক্ষা সফরের উদ্দেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস রওয়ানা হয়। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাসসহ সাতজন শিক্ষক এবং ১০ জন অভিভাবক সদস্যসহ মোট ১৫০ জন সফরে গিয়েছিলেন।